র্যাব ডিজি, এসবি-সিআইডি প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে আগের প্রজ্ঞাপনে খাগড়াছড়ির পুলিশ সুপার করা হলেও তা বাতিল করে আগের স্থানেই রাখা হয়।
এসবির ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।
সিআইডির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে খাগড়াছড়ি পুলিশ সুপার, মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডির পুলিশ সুপার করা হয়েছে।
মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সরিয়ে মাদারীপুরের পুলিশ সুপার করা হয়েছে।
মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান মাদারীপুরের পুলিশ সুপার করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার করা হয়েছে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়।
