গুরুতর অভিযোগে নোরা-সঞ্জয়ের গান সব প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬
ছবিটি পরিচালনা করেছেন প্রেম। এতে মুখ্য ভূমিকায় রয়েছেন দ্রুব সূর্য ও সঞ্জয় দত্ত। ১৯৭০–এর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা গানটি মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। মাত্র তিন দিনেই ভিউ প্রায় ৪০ লাখে পৌঁছায়। তবে বিতর্কের জেরে ইতোমধ্যে গানটি সরিয়ে নেওয়া হয়েছে।
তার দাবি, গানটিতে ‘অত্যন্ত অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ’ শব্দ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি নৃত্য ও চিত্রায়ণও উসকানিমূলক, যা সামাজিক শালীনতার জন্য ক্ষতিকর এবং অপ্রাপ্তবয়স্কদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
‘সারকে চুনর তেরি সারকে’ গানটি গেয়েছেন মংলি। গানটির কথা লিখেছেন রাকিব আলম এবং সুর করেছেন অর্জুন জয়ন।
উল্লেখ্য, বিতর্ক চরমে পৌঁছানোর পর নির্মাতারা ইউটিউব থেকে গানটির হিন্দি ও কন্নড়—দুই সংস্করণই সরিয়ে নিয়েছেন। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানানো হয়নি। সূত্র: এনডিটিভি ও দ্য ওয়াল
