যুদ্ধ আরো কতদিন চলতে পারে জানালেন ইসরায়েলের মন্ত্রী

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬

ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ আরো কয়েক সপ্তাহ চলতে পারে বলে মন্তব্য করেছেন মিকি জোহার। তিনি ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী। তাঁর মতে, সামনের দিনগুলোতে যুদ্ধ আরো উত্তেজনাপূর্ণ হবে।

রেডিও ১০৩ এফএম-কে দেওয়া সাক্ষাৎকারে মিকি জোহার বলেন, আগামী কয়েক দিনে সংঘাত আরো বাড়তে পারে। তাই দেশটির সবাইকে বেশি প্রস্তুত নিতে হবে। খুব সম্ভবত এই যুদ্ধ আরো কয়েক সপ্তাহ ধরে চলবে।

মিকি জোহারের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, যুদ্ধ খুব দ্রুত শেষ হচ্ছে না। বরং ইসরায়েল সামনের দিনগুলোর জন্য আরো প্রস্তুতি নিচ্ছে।

সোমবার ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত ও লক্ষ্যভিত্তিক স্থল অভিযান শুরু করেছে। ওই অঞ্চলে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে অভিযান চালানো হচ্ছে।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএএফ) জানায়, এই অভিযানের উদ্দেশ্য হলো উত্তর ইসরায়েলের বাসিন্দাদের জন্য নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষা অঞ্চল শক্তিশালী করা। এ ছাড়া, হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস, সক্রিয় যোদ্ধাদের নির্মূল করাও এই অভিযানের লক্ষ্য। সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে প্রবেশের আগে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আর্টিলারি ও বিমান হামলা চালিয়েছে।

লেবানন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জড়ায় ২ মার্চ। ওইদিন ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা চালায়। আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার জবাব দিতে ওই হামলা চালিয়েছিল গোষ্ঠিটি। এরপর থেকে ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালাচ্ছে। এবার স্থল অভিযান শুরুর কথা জানাল।

(আলজাজিরা ও এএফপি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *