অস্কার জিতেও যে কারণে পুরস্কার নিতে আসেননি শিন পেন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬

আবারও ইতিহাসে নাম লিখালেন। শন পেন। এবারের ২০২৬ সালের অস্কারে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ সিনেমায় খল চরিত্রে অভিনয়ের জন্য তৃতীয়বারের মতো অস্কার জিতলেন তিনি। তবে পুরস্কার নিতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সশরীরে উপস্থিত ছিলেন না এই অভিনেতা।

দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রোববার তিনি ইউক্রেনে ছিলেন। যুদ্ধবিধ্বস্ত এই দেশে তিনি ঠিক কী কারণে গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কারটি ঘোষণা করেন গত বছরের বিজয়ী কিরান কালকিন, যিনি ‘আ রিয়েল পেইন’ ছবির জন্য অস্কার জিতেছিলেন। পেন উপস্থিত না থাকায় তাঁর হয়ে পুরস্কারটি গ্রহণ করেন কালকিন। মঞ্চে দাঁড়িয়ে তিনি কিছুটা রসিকতা করে বলেন, ‘শন পেন আজ রাতে এখানে থাকতে পারেননি—অথবা হয়তো আসতে চাননি—তাই তাঁর পক্ষ থেকে আমি পুরস্কারটি নিচ্ছি।’

এর আগে দুবার সেরা অভিনেতার অস্কার জিতেছেন শন পেন। তিনি ২০০৩ সালে ‘মিস্টিক রিভার’ এবং ২০০৯ সালে ‘মিল্ক’ ছবির জন্য এই পুরস্কার পান। এছাড়া ‘ডেড ম্যান ওয়াকিং’, ‘সুইট অ্যান্ড লোডাউন’ এবং ‘আই অ্যাম স্যাম’ ছবির জন্যও তিনি সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন।

‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ ছবিতে কর্নেল স্টিভেন জে. লকজ চরিত্রে অভিনয় করেছেন পেন। অস্কারের আগে এই চরিত্রের জন্য পেন বাফটা এবং এসএজি  অ্যাওয়ার্ডও জিতেছিলেন। ছবিটি পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *