কিশোরগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণচরটে এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম জানান, এক অজ্ঞাত লোক আজ ভোররাতে একটি গরু নিয়ে ব্রহ্মপুত্র নদীর পাড়ে যায়। এসময় সেখানে নদীর তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকরা তাকে গরু চোর সন্দেহে আটক করেন। পরে গ্রামবাসী খবর পেয়ে ওই লোককে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্ত করা হবে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। বয়স হবে আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। গরুটি থানা হেফাজতে আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গরুর মালিকেরও পরিচয় জানা যায়নি বলে ওসি জানিয়েছেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *