টি২০ বিশ্বকাপ কার পকেটে যাচ্ছে কত কোটি টাকা?

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। শুধু ট্রফিই নয়, আজ নির্ধারিত হবে টুর্নামেন্টের বিশাল অঙ্কের প্রাইজমানির চূড়ান্ত অংশীদারও। ২০২৪ সালের তুলনায় এবার পুরস্কারের পরিমাণ প্রায় ২০ শতাংশ বাড়িয়ে মোট তহবিল ধরা হয়েছে প্রায় ১৩.৫ মিলিয়ন ডলার বা ১৬৪ কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৩ মিলিয়ন ডলার (প্রায় ৩৬ কোটি ৩০ লাখ টাকা)। ফাইনালে হেরে যাওয়া রানার্সআপ দল পাবে প্রায় ১.৬ মিলিয়ন ডলার (প্রায় ১৯ কোটি ৩৬ লাখ টাকা)।

শেষ চার থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে প্রায় ৭ লাখ ৯০ হাজার ডলার (প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা)। সুপার এইটে ওঠা প্রতিটি দল পাবে প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা)।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া টুর্নামেন্টের বাকি দলগুলোর প্রত্যেকে পাবে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা)।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *