ইফতারে খান তুর্কি ডেজার্ট দই গাজরের ট্যারেটর

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৬

ইফতারে ভাজাপোড়া আইটেমের সঙ্গে সাইড ডিশ হিসেবে রাখতে পারেন দই গাজরের ট্যারেটর। এটি তুরস্কের জনপ্রিয় ডেজার্টের মধ্যে অন্যতম। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।   

উপকরণ: কুচি করা গাজর ৩টি, ছাঁকা দই ১ কাপ, কুচি কুচি করা রসুন ১ কোয়া, জলপাই তেল ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, আখরোট চূর্ণ (ঐচ্ছিক) ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: একটি প্যানে জলপাই তেল গরম করুন। কুচি করা গাজর হালকা করে ভাজুন যতক্ষণ না নরম হয়। গাজর ঠান্ডা করুন। তারপর দই, রসুন, চিনি ও লবণ দিয়ে মিশিয়ে নিন। অতিরিক্ত ক্রাঞ্চের জন্য চূর্ণ আখরোট দিয়ে সাজান। এ খাবারটি কেবল মূল খাবারের পরিপূরকই নয় বরং হজমেও সহায়তা করে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *