ইকরার মৃত্যু, সুষ্ঠু তদন্ত দাবিতে মানববন্ধন
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬
বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে ইকরার বান্ধবী, পরিবারের সদস্যসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে পরিবারের পক্ষ থেকে বলা হয়, “যখন আমাদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় তখন তিথির বিষয়টি সেভাবে আসেনি। কারণ, মৃত্যুর সংবাদ শুনেই আমাদের সব এলোমেলো হয়ে যায়। আলভীর সঙ্গে তিথির বিষয়ে আমরা পুলিশকে জানিয়েছি। তারা বিষয়টি দেখছেন বলে আমাদের জানিয়েছেন। আমরা চাই বিষয়টি যেন ধামাচাপা না দেওয়া হয়।”
ফেসবুক পোস্টে যাহের আলভী এ–ও লিখেছেন, ‘খুব শিগগিরই তোর সাথে কোন এক পাহাড়ের চূড়ায় বসে, গল্প করতে করতে শুনে নিব তোর কাছ থেকে। শুনব কেমন লাগছিলো তোর, আমার আগে চলে এসে এই মিথ্যে জগতের লীলা খেলা! তৃপ্তি পেয়েছিলি খুব? রাগ করব, অভিমান করব, আবার তুই সরি বলবি, আমি জড়িয়ে ধরে ইটস ওকে বলব। সন্ধ্যা হয়ে আসবে, আবার দুইজন হারিয়ে যাব।’
তবে পোস্ট প্রকাশের পরই মন্তব্যের ঘরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই তাঁর বক্তব্যকে ‘আবেগের আড়ালে দায় এড়ানোর চেষ্টা’ হিসেবে আখ্যা দেন। কেউ কেউ সরাসরি প্রশ্ন তোলেন, সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে এই পোস্ট কতটা গ্রহণযোগ্য। সমালোচনার ঝড় বাড়তে থাকায় একপর্যায়ে নিজের পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করে দেন আলভী।
