দুদক কার্যালয়ে থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দায়িত্ব নিয়ে দুর্নীতি দমন এবং প্রতিরোধে আমাদের সাধ্যমতো কাজ করেছি। এখন নির্বাচিত সরকার এসেছে। এই পরিবেশে তাদেরও নিজস্ব চিন্তা রয়েছে। সেভাবেই তারা দুদককে সাজাবেন। এটা আমরা অনুভব করতে পেরেছি। সে কারণে আমরা পদত্যাগ করেছি। ভবিষ্যতে হয়তো কমিশনে আমাদের চেয়েও যোগ্য লোক আসবেন।
অন্য এক প্রশ্নের জবাব তিনি বলেন, আমরা কি করেছি সেটা মূল্যায়নের দায়িত্ব গণমাধ্যমের। সেই মূল্যায়ন আপনারা করুন।
ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১২ ডিসেম্বর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব ড. এমএ মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।
কমিশনের অপর দুই সদস্য অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ (অনুসন্ধান) কমিশনার হিসেবে নিয়োগ পান ২০২৪ সালের ১০ ডিসেম্বর।
এর মধ্যে আলি আকবার আজিজী যোগদান করেন ১১ ডিসেম্বর এবং হাফিজ আহসান ফরিদ যোগ দেন ১৫ ডিসেম্বর।