আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, বেশ কয়েকজন হতাহত

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬

আফগানিস্তানে ‘উগ্রবাদীদের’ লক্ষ্য করে প্রাণঘাতী বিমান হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তাদের মধ্যে শিশুও আছে। রোববার ইসলামাবাদ জানায়, সম্প্রতি পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানের সাতটি স্থানে ‘উগ্রবাদী গোষ্ঠীগুলোকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনী পাকিস্তানি তালেবান ও তাদের সহযোগী গোষ্ঠী এবং ইসলামিক স্টেটের (আইএস) একটি শাখাকে লক্ষ্য করে এই অভিযান চালায়।গত বছরের অক্টোবরে উভয়পক্ষ সীমান্তে সংঘাতে জড়িয়েছিল। এতে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, এবারের হামলায় নানগারহার ও পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসা ও আবাসিক বাড়িতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিরীহ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। নানগারহারের বিসুদ জেলা থেকে এএফপির সাংবাদিক জানিয়েছেন, দুর্গম পার্বত্য অঞ্চলের ওই গ্রামের বাসিন্দারা উদ্ধারকারীদের সঙ্গে যোগ দিয়ে ধ্বংসস্তূপের নিচে মৃতদেহের সন্ধান করছেন।

স্থানীয় বাসিন্দা ৩৭ বছর বয়সী আমিন গুল আমিন বলেন, এখানকার মানুষ অতি সাধারণ। বাসিন্দারা পরস্পরের আত্মীয়। যখন বোমাবর্ষণ শুরু হয়, তখন বেঁচে যাওয়া একজন সাহায্যের জন্য চিৎকার করছিলেন। নানগারহারের পুলিশ এএফপিকে জানিয়েছে, শনিবার মধ্যরাত নাগাদ বোমাবর্ষণ শুরু হয়। তিনটি জেলায় আঘাত হানার খবর পাওয়া গেছে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *