প্রাণঘাতী ভাইরাসে থাইল্যান্ডের একটি পার্কে ৭২ বাঘের মৃত্যু

২১ ফেব্রুয়ারি, ২০২৬ :

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে বলে জানা গেছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। চিয়াং মাইয়ের প্রাদেশিক প্রাণিসম্পদ কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘পরীক্ষায় মারাত্নক সংক্রামক ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসের পাশাপাশি শ্বাসযন্ত্রকে প্রভাবিত করে, এমন ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে।’ প্রাণী অধিকার সংস্থা পেটা এশিয়া  এএফপিকে জানিয়েছে, বাঘগুলোর জীবনযাপন দুর্দশা, বন্দিদশা ও ভয়ের মধ্যে কেটেছে।

সূত্র : আলঅ্যারাবিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *