বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
২১ ফেব্রুয়ারি, ২০২৬ :
দেশমের অধীনে ফ্রান্স টানা দুই বিশ্বকাপের ফাইনালে খেলেছে এবং ২০১৮ সালে শিরোপা জিতেছে। ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদান দেশের অন্যতম সফল ফুটবলার। ২০০৬ বিশ্বকাপেও তিনি দলকে ফাইনালে তুলেছিলেন। অবসর নেওয়ার পর কোচিং ক্যারিয়ারেও সমান সফলতা পান তিনি। সবশেষ তিনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। দুই দফায় দায়িত্ব পালন করে জিতেছেন ১১টি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা।এর আগে এক অনুষ্ঠানে জিদান বলেছিলেন, তিনি ভবিষ্যতে জাতীয় দলের কোচ হতে চান। ইচ্ছাই এবার বাস্তবায়নের পথে।
