কিংবদন্তি নির্মাতা বেলা মারা গেছেন

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ১৪:২২

‘তুরিন হর্স’খ্যাত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বেলা তার মারা গেছেন। দীর্ঘদিনের অসুস্থতার পর মঙ্গলবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাঙ্গেরির এই নির্মাতার বয়স হয়েছিল ৭০ বছর।হাঙ্গেরিয়ান ফিল্ম আর্টিস্টস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ ও গুরুতর অসুস্থতার পর বেলা তার আমাদের ছেড়ে চলে গেছেন। শোকাহত পরিবার এই কঠিন সময়ে গণমাধ্যম ও সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ না করার জন্য। ১৯৫৫ সালে হাঙ্গেরির দক্ষিণাঞ্চলের বিশ্ববিদ্যালয় শহর পেচে জন্মগ্রহণ করেন বেলা তার। মাত্র ১৬ বছর বয়সে বাবার উপহার দেওয়া একটি ক্যামেরা দিয়ে তাঁর চলচ্চিত্র নির্মাণ যাত্রা শুরু হয়। পরে তিনি হাঙ্গেরির অন্যতম নিরীক্ষামূলক চলচ্চিত্র প্রতিষ্ঠান বেলা বালাজ স্টুডিওতে যোগ দেন। সেখান থেকেই ১৯৭৭ সালে নির্মাণ করেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্যামিলি নেস্ট’। ১৯৮৮ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এই নির্মাতার ‘ড্যামনেশন’, যা হাঙ্গেরির প্রথম স্বাধীন পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পায়। নোবেলজীয় সাহিত্যিক লাসলো ক্রাসনাহোরকাইয়ের সঙ্গে যৌথভাবে সিনেমাটি লিখেছিলেন তিনি। আজীবন তাঁরা ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।

বেলা তার সবচেয়ে বেশি পরিচিত ৭ ঘণ্টা দীর্ঘ চলচ্চিত্র ‘সাতানতাঙ্গো’র জন্য। এটি নির্মিত হয় পূর্ব ইউরোপে কমিউনিজমের পতন এবং তার পরবর্তী সামাজিক ও নৈতিক অবক্ষয়কে কেন্দ্র করে। চীনের সিনেমা দিয়ে পর্দা উঠছে ঢাকা উৎসবেরচীনের সিনেমা দিয়ে পর্দা উঠছে ঢাকা উৎসবের ২০১১ সালে ‘দ্য তুরিন হর্স’ নির্মাণের পর আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র নির্মাণ থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন বেলা তার। যদিও এরপর দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।

জীবনের শেষদিকে তিনি নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের প্রশিক্ষণে নিজেকে নিয়োজিত করেন। হাঙ্গেরি, জার্মানি ও ফ্রান্সের বিভিন্ন চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *