সারা বছর খুশকির সমস্যা? জেনে নিন ঘরোয়া সমাধান
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬
হারকা গরম নারকেল তেল ও লেবুর রস: 2 টেবিল চামচ নারকেল তেল হালকা গরম করে তাতে সমপরিমাণ লেবুর রস মেশান। মিশ্রণটি মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। এটি চুলকানি কমায়। সেই সঙ্গে খুশকি দূর করে।
অ্যাপল সিডার ভিনেগার : সমপরিমাণ পানি ও অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। শ্যাম্পু করার পর এই মিশ্রণটি চুলে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি মাথার ত্বকে পিএইচ ভারসাম্য ঠিক রাখে।
অ্যালোভেরা জেল: সরাসরি অ্যালোভেরা জেল মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এটি মাথার ত্বকের জ্বালা বা চুলকানি কমায় এবং আর্দ্রতা বজায় রাখে।
মেথি ও দই: মেথি সারারাত ভিজিয়ে রেখে সকালে বেটে পেস্ট করে নিন। এর সঙ্গে টক দই মেশান। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
টি ট্রি অয়েল: শ্যাম্পুর সঙ্গে ২-৩ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে চুল পরিষ্কার করুন, এতে ছত্রাকজনিত সমস্যা দূর হয়।
কিছু জরুরি টিপস
চুল পরিষ্কার রাখতে নিয়মিত মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।
খাবারে জিঙ্ক, ভিটামিন বি এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খান।
অতিরিক্ত মানসিক চাপ খুশকি বাড়িয়ে তোলে। এ কারণে যোগব্যায়াম বা মেডিটেশন করুন।
জেল বা হেয়ার স্প্রে ব্যবহার কমান, কারণ এগুলো খুশকি বাড়াতে পারে।
