সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এগুলো পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার জাতীয় সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। পরে অধ্যাদেশগুলো বিশেষ কমটিতে পাঠানো হয়।

এর আগে প্রথম বৈঠকে অধ্যাদেশগুলো সংসদে তুলেছিলেন আইনমন্ত্রী। ওইদিনই অধ্যাদেশগুলো বাছাইয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল।

বিএনপি দলীয় সদস্য জয়নাল আবদিনের সভাপতি করে ১৪ সদস্য বিশিষ্ট বিশেষ কমিটির অন্য সদস্যরা হলেন— মির্জা আব্বাস উদ্দিন আহমদ, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, ড. এম ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন খোকন, আব্দুল বারী, নওশাদ জমির, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান, জিএম নজরুল ইসলাম।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *