মজা করার জন্য খার্গ দ্বীপে আরো হামলা করতে পারি: ট্রাম্প
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। ট্রাম্প বলেছেন, মার্কিন হামলায় খার্গ দ্বীপের বড় অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সময় শনিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মজা করার জন্য হয়তো আমরা এটিতে আরো কয়েকবার আঘাত করতে পারি।’
তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন মিত্র দেশ আলোচনার উদ্যোগ নিতে চেয়েছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন সে প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।
