ভূমি অফিসের বারান্দায় বসে থাকলেন প্রতিমন্ত্রী, কাউকে না পেয়ে ক্ষোভ
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬
নির্ধারিত সময়ে ভূমি অফিসের কর্মকর্তাদের উপস্থিতি না পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল কেটে দেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির সমকালকে বলেন, ‘ভূমি প্রতিমন্ত্রী সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে এসে কাউকে উপস্থিত পাননি শুনেছি। কেন তারা অফিসে উপস্থিত ছিলেন না, এ ব্যাপারে মন্ত্রী মহোদয় একটা সিদ্ধান্ত হয়তো দেবেন এবং তিনি তাদের মাফ করেও দিতে পারেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’
