পদত্যাগ করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬

পদত্যাগ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। ‘শারীরিক অসুস্থতার’ কারণ দেখিয়ে তিনি সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অধ্যাপক ফায়েজ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে অব্যাহতির আবেদন জমা দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক এসএমএ ফায়েজ ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ছিলেন। পরে ২০০২ সালের সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যস্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজকে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *