ইরানে মার্কিন সেনা পাঠানো সময়ের অপচয়: ট্রাম্প
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ হবে। এখন তিনি এমন কোনো বিষয় নিয়ে ভাবছেন না।
বৃহস্পতিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে।’
বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে বিনাশ করে দিতে চাওয়ার কথা উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে যারা আমার মনে হয় ভালো কাজ করবে।’ ওই লোক কারা তা উল্লেখ করেননি ট্রাম্প।
