অস্ত্র উৎপাদন চার গুণ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬
ইরানের লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে ইসরায়েলের আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ব্যাটারিগুলো। তেহরানের একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কৌশলে মার্কিন-ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখন হুমকির মুখে। এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত করা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়।
শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রতিরক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি সফল বৈঠক হয়েছে। সেখানে আমরা উৎপাদন ও উৎপাদন সময়সূচি নিয়ে আলোচনা করেছি।
তিনি জানান, বড় কোম্পানিগুলো তাদের উচ্চ প্রযুক্তির নিখুঁত মারণাস্ত্রের উৎপাদন চার গুণ বাড়াতে রাজি হয়েছে। এই অস্ত্র উৎপাদন বাড়ানোর প্রক্রিয়াটি তিন মাস আগে থেকেই শুরু হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
