ইরানে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আসল রুপ প্রকাশ পেল: দিমিত্রি মেদভেদেভ

 

 প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আল জাজিরা

ইরানে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আসল রুপ প্রকাশ পেয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, সামরিক অভিযানকে আড়াল করতে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনাকে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।

আজ শনিবার টেলিগ্রামে মেদভেদেভ বলেন, ‘শান্তি প্রতিষ্ঠাতা ট্রাম্প আবারও তার আসল রূপ দেখিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ইরানের সঙ্গে সব আলোচনা একটি গোপন অভিযান। কেউ এতে সন্দেহ করেনি। কেউই আসলে কোনো বিষয়ে একমত হতে চায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *