অ্যাটর্নি জেনারেল নিয়োগের আলোচনায় দুই জ্যেষ্ঠ আইনজীবী
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের দুই জ্যেষ্ঠ আইনজীবীর নাম আলোচনা এসেছে। তারা হলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। চলতি সপ্তাহেই অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এর আগে সুপ্রিম কোর্ট বারের একাধিকবার সম্পাদক ছিলেন। কুষ্টিয়ার বাসিন্দা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর বাবা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরী।
এর আগে ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পর আইনমন্ত্রী হয়েছেন।
