খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৪ (সমকাল প্রতিবেদক )
বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক গতকাল রোববার সন্ধ্যায় সমকালকে বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) আগের মতোই আছেন। বলা যায়, সবশেষ মেডিকেল বোর্ড বিবৃতির মাধ্যমে যে আপডেট জানিয়েছিল, এখনও তেমনই আছে। বড় উন্নতি নেই। আবার অবনতিও নেই। আমরা পরবর্তী কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। সেগুলো এলে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও তিনি সিসিইউতেই চিকিৎসাধীন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
