যেসব আইফোনে বন্ধ হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ হারাতে যাচ্ছেন অনেকেই। বেশ কিছু আইফোনে বন্ধ হতে যাচ্ছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটির পরিষেবা। আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে কার্যকর হবে এ নিয়ম। আইফোন ১৫ কিংবা তার থেকে পুরোনো অপারেটিং সিস্টেমের সাহায্যে যেসব আইফোন পরিচালিত হয় সেগুলোতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। খবর ওয়েবেটাইনফো।

এ তালিকায় থাকবে, আইফোন ৬ প্লাস, আইফোন ৬, আইফোন ৫এস। নতুন আইফোনের মডেল যেগুলো আইফোন ১৫-র থেকে বেশি ভার্সনের আইওএস দ্বারা পরিচালিত হয় সেগুলোতে স্বাভাবিকভাবেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।

আইওএস ১২-এর কম ভার্সনের আইওএস-এর সাপোর্ট থাকলে সেই ফোনে আর কাজ করে না হোয়াটসঅ্যাপ। তবে আগামী ৫ মে, ২০২৫ থেকে এ মাপকাঠি হতে চলেছে আইওএস ১৫.১। আইফোন ৬, আইফোন ৬ প্লাস এবং আইফোন ৫এস লঞ্চ হয়েছে প্রায় এক দশক আগে। ফলে এগুলোয় আইওএস ১২ আপডেট না থাকাটাই স্বাভাবিক।

যদিও আইফোন ইউজারদের কাছে এখনো ৫ মাস সময় রয়েছে আইওএস ভার্সন আপগ্রেড করে নেওয়ার। লেটেস্ট আইওএস ভার্সন হলো আইওএস ১৮.১। যদি আপনার আইফোনে, এ আইওএস ভার্সন সাপোর্ট নাও করে, তাহলে আইওএস ১৫-এর থেকে বেশি কোনো আইওএস ভার্সন আপডেট করতে পারেন।

You may also like...