mohamed muizzu maldives president

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতা থেকে সরাতে চক্রান্ত করেছিলো ভারত

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতা থেকে সরাতে চক্রান্ত করেছিলো ভারত। মুইজ্জুকে অভিশংসনের লক্ষ্যে মালদ্বীপের ক্ষমতাসীন ও বিরোধী দলীয় ৪০ এমপিকে ঘুষের প্রস্তাব দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’। বিশেষ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে যথেষ্ট সমর্থন না পাওয়ায় মুইজ্জুকে অভিশংসনের পরিকল্পনা ভেস্তে যায় ভারতের। সরকার, বিরোধী দল, সামরিক বাহিনী এবং পুলিশ কে ৬০ লক্ষ ডলার ঘুষ দেওয়ার পরিকল্পনা করে ভারত।

এই মুহুর্ত ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য মালদ্বীপের চেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ। তাহলে বাংলাদেশের ড. ইউনুস সরকার কে সরাতে ভারত কত পরিমান অর্থ খরচ করতে পারে? মালদ্বীপের জন্য ৬০ লক্ষ ডলার বাজেট হলে বাংলাদেশের জন্য বাজেট কত হতে পারে। মালদ্বীপের সরকার ও বিরোধী দলীয় এমপি, সামরিক বাহিনী এবং পুলিশ ভারতীয় চক্রান্ত দেশপ্রেম দ্বারা প্রতিহত করতে পেরেছে। আমাদের দেশের সরকার, বিরোধী দল, প্রশাসন এবং সামরিক বাহিনী কি দেশপ্রেম দ্বারা এই চক্রান্ত প্রতিহিত করতে পারবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *