নির্বাচন চাই

নেতা এলেন বহুদিন পর,
মুখ খুলে কন – নির্বাচন চাই।
১০ বছর খুঁজে পাইলাম না,
হঠাৎ হাজির, “ভাই, নির্বাচন চাই!”

মাইক নেই, ব্যাটারি ডেড,
গলা ফাটিয়ে কন – নির্বাচন চাই।
কাজের নাম গুগুলে খুঁজেও নাই,
তবু জাতির কাছে নির্বাচন চাই।

রোডম্যাপ কই? – “ওটা নেক্সট উইকে,”
আলোচনার ফাঁকে – নির্বাচন চাই।
জবাবদিহি চাইলে, গলা ভাঙে,
চা খেয়ে আবার কয় – নির্বাচন চাই।

মিছিল হলে পুলিশ দেখে,
দৌড় দিতে দিতে নির্বাচন চাই।
লাঠি খেয়ে নেতা হাসে,
কানে কানে কয় – নির্বাচন চাই।

চাকরি দিবো, গ্যাস ফ্রি,
সবকিছুতেই নির্বাচন চাই।
রাস্তায় হাঁটলে হাঁসে সবাই,
কারণ সামনে নির্বাচন চাই।

নেতা বলেন, “আসবে গণজোয়ার,”
জোয়ারের আগে নির্বাচন চাই।
জনগণ কয় – “ইউনূসই থাক”
নেতা তাও কয় – “নির্বাচন চাই”

তবুও চাই পরিবর্তন আসুক,
দেশের ভালো হোক এটাই চাই;
আরো ৫ বছর থাকুক ইউনূস
দেশ সংস্কারের পর নির্বাচন চাই।

বি. দ্র. সংগৃহীত ফ্রম এ সাধারণ জনগন। কাকতালীয় ভাবে কারো সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নই।
Collected

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *