আলোচিত রাজনৈতিক দল “জাতীয় নাগরিক পার্টি” (এনসিপি)-এর শীর্ষ ১০টি পদ চূড়ান্ত করা হয়েছে।

আলোচিত রাজনৈতিক দল “জাতীয় নাগরিক পার্টি” (এনসিপি)-এর শীর্ষ ১০টি পদ চূড়ান্ত করা হয়েছে। শীর্ষ পদগুলোর মধ্যে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দুজন করে মনোনীত হয়েছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে নির্মিত মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হবে। বিষয়টি সংবাদমাধ্যম প্রথম আলোকে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।
নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে চূড়ান্ত হয়েছেন মো. নাহিদ ইসলাম, আর সদস্যসচিব পদে থাকছেন আখতার হোসেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে মনোনীত হয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার (নিভা)।
প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী, আর যুগ্ম সমন্বয়কের দায়িত্বে থাকবেন আবদুল হান্নান মাসউদ। এ ছাড়া, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *