কারাগারে ৮০তম জন্মদিন কাটছে সু চির, মায়ের জন্য ৮০ কিলোমিটার দৌড়ালেন ছেলে

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ৮০তম জন্মদিন আজ বৃহস্পতিবার। সামরিক জান্তার কারাগারে বন্দী অবস্থায় তিনি জন্মদিন পার করছেন। তাঁর বিরুদ্ধে এতসব অভিযোগ আনা হয়েছে, বাকি জীবন তাঁকে হয় তো কারাগারে কাটাতে হতে পারে।

মিয়ানমারের দশকব্যাপী গণতন্ত্রের উত্থানের প্রধান মুখ ছিলেন সু চি। যখন দেশটি ধীরে ধীরে সেনাশাসন থেকে বেরিয়ে আসছিল, তখন তিনি আসলে দেশের কার্যত নেতা হয়ে উঠেছিলেন।

কিন্তু ২০২১ সালে সেনাবাহিনী সু চির সরকারকে উৎখাত করে আবার ক্ষমতা দখল করে এবং তাঁকে কারাবন্দী করে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে কোভিড–১৯ বিধি ভাঙার মতো নানা অভিযোগ আনা হয়েছে। এখন তিনি ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *