নারী দিবসে ‘দুই মানুষ এক জীবন’
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পূর্ণতা ই-টেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গতকাল সন্ধ্যা ৭টায় প্রকাশ পেয়েছে নাটক ‘দুই মানুষ এক জীবন’। প্রীতি দত্তের পরিচালনায় নির্মিত এই নাটকের গল্প লিখেছেন অদিতি করিম এবং চিত্রনাট্য করেছেন আলী তালুকদার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাইমুনা ফেরদৌস মম, দিলরুবা দোয়েল, শফিজ মামুন, আন্ত ওয়ালিদ প্রমুখ। আবহসংগীত পরিচালনা করেছেন আপেল মাহমুদ এমিল।
অভিনেত্রী দিলরুবা দোয়েল বলেন, ‘নাটকের গল্পটি অসাধারণ। এতে কাজ করতে গিয়ে ভিন্ন ধরনের একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। গল্পটি খুবই মানবিক এবং বাস্তব জীবনের অনেক অনুভূতি তুলে ধরে। নারী দিবস উপলক্ষে এটি প্রকাশ পাওয়ায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। দর্শকের কাজটি ভালো লাগবে বলে আশা করছি।’
মায়মুনা ফেরদৌস মম বলেন, ‘নারী দিবসে যে ধরনের নাটক দর্শক দেখতে চান, এটি তেমনই। নির্মাতা খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। নাটকটি দর্শকের পছন্দ হবে।’
