প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার সকালে এক টুইট বার্তায় তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এবং গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে।

এর আগে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

পাশাপাশি বাংলাদেশে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে দেশটি।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *