স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ ৮(আট) বিভাগীয় সাহিত্য সম্মেলন ও কমিটি বরণ ২০২৬

স্বাধীনবাংলা পরিষদ ৮(আট) বিভাগীয় সাহিত্য সম্মেলন ও কমিটি বরণ ২০২৬ অনুষ্ঠান; সেই সাথে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা ” অক্ষর” এর মোড়ক উন্মোচিত হলো, ২৩ জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার বিকাল ০৩ ঘটিকায়, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, তোপখানা রোড, ঢাকা।

কবি অরুনা বেগম এর সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ড. জাহাঙ্গীর আলম রুস্তম (বিশ্ববরেণ্য কবি ও পরিবেশ বিজ্ঞানী), প্রধান আলোচক এ, বি, এম সোহেল রশিদ (দেশবরেণ্য কবি ও চলচ্চিত্র অভিনেতা), উদ্বোধক মো: সাজ্জাদ হোসেন জামাল (বিশিষ্ট কবি ও রেমিটেন্স যোদ্ধা), মুখ্য আলোচক ড. এস, এম শাহনূর (নন্দিত কবি ও গবেষক, সাহিত্য সম্পাদক-জাতীয় দৈনিক ঐশী বাংলা), বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আমির হোসেন (কবি ও গবেষক), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড আলহাজ্ব শরীফ সাকি (প্রধান উপদেষ্টা ঢাকা বিভাগীয় কমিটি), জ্যামস কাজল (বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক), হাসিনা মমতাজ হাসু (এডিশনাল ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক), কবি ও সাহিত্যিক- নজরুল বাঙালি, সাঈদা আজিজ চৌধুরী, জহিরুল হক বিদ্যুৎ ও শামীম পারভেজ, উপস্থিত ছিলেন বিভিন্ন উপদেষ্টা মন্ডলী-এস, এম শাহ জালাল বিল্লাহ (কেন্দ্রীয় কমিটি), মু আলামিন বাকলাই (বরিশাল বিভাগ), আব্দুর রাজ্জাক মাকিন (রাজশাহী বিভাগ), আবু সাইদ (খুলনা বিভাগ), বিবি ফাতেমা (চট্টগ্রাম বিভাগ), মোহাম্মদ শামীম মিয়া (ব্রাহ্মণবাড়িয়া জেলা), জাহিদ হোসেন মোল্লা (সাধারণ সম্পাদক আইন ও সুরক্ষা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি), মোঃ আবেদ আহমেদ (সভাপতি) ও রিনা রহমান (সিনিয়র সহ-সভাপতি) চট্টগ্রাম বিভাগ, মুজিবুর রহমান পথিক সিনিয়র সহ-সভাপতি ঢাকা বিভাগ, মোঃ ইব্রাহিম সহ-সভাপতি রাজশাহী বিভাগ,  সাধারণ সম্পাদক- বিশ্বজিৎ মিরবর-(খুলনা বিভাগ), ও নয়ন নাহা (ময়মনসিংহ বিভাগ), সারাদেশ থেকে সকল বিভাগীয় কমিটির সদস্যবৃন্দ ছাড়াও আরও অনেক কবি ও গুণীজন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নাদিরা খানম ও তাসনোভা তুশিন। এবং অনুষ্ঠানে সার্বিক নেতৃত্ব দিয়েছেন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের নির্বাহী ও প্রতিষ্ঠাতা জনাব, এম এ সফর আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *